সিলেটের বিশ্বনাথে যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করল অটোরিকশা চালক ও তার সহযোগী কয়েকজন, গ্রেপ্তার ১

0
14

সিলেটের বিশ্বনাথে এক নারীকে অটোরিকশায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি গয়াছ মিয়াকে গ্রেপ্তার করে। এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হল— হায়াতেরগাঁও গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে গয়াছ মিয়া গেদা, একই গ্রামের সাইদুর রহমান, আলমনগরের আশিক মিয়া এবং বটতলার আমির আলী।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে ছাতক যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশাচালক সাইদুর রহমান কৌশলে তাকে গন্তব্যে না নিয়ে বিশ্বনাথের আলমনগর গ্রামের মন্তাজ আলীর বাড়িতে নিয়ে যায়। সেখানে চালক ও তার সহযোগীরা ওই নারীকে আটকে রেখে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


তথ্যসূত্র:
১। সিলেটে অটোরিকশায় যাত্রীকে পৌঁছে দেওয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
– https://tinyurl.com/2s4793jw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে উগ্রবাদী ইসকনের রথযাত্রা, সড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার বালখ প্রদেশ থেকে মধ্য এশিয়ায় আফগান পণ্যের রপ্তানি বেড়েছে তিনগুণ