ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১০ ফেব্রুয়ারি, ২০২৪

- সাইফুল ইসলাম

0
236

• রাফাহতে স্থল অভিযান চালানোর জন্য ইসরায়েলি বাহিনীকে আবারও রিজার্ভ সৈন্য রিক্রুট করার কথা বলেছে নেতানিয়াহু। ইতোমধ্যেই রাফাহ ও খান ইউনিসে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।

• লেবাননে একজন সিনিয়র হামাস নেতার উপর গুপ্ত হামলা চালায় ইসরায়েল। কিন্তু তিনি বেঁচে গেলেও, দুই জন সাধারণ মানুষ নিহত হয়েছে।

• মধ্য গাজার দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

• গাজায় জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৮,১৭৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৬৭,৭৮৪ জন।

• ১০ই ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 গাজা শহরের জায়তুন এলাকায় ইয়াসিন ১০৫ রকেট দিয়ে ২টি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন।

আল-কুদুস ব্রিগেড:

🔻 মাগাঝি ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট সৈন্য ও সামরিক যানের উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।
🔻খান ইউনিসে একটি বাড়িতে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনেসর হাওয়াজ এলাকার আশপাশে জায়োনিস্ট অবস্থানে ৬০মিমি মর্টার শেল হামলা চালিয়েছেন।
🔻 খান ইউনিসের পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর উপর মেশিনাগন ও অ্যান্টি-পার্সনেল গ্রেনেড দিয়ে হামলা চালিয়েছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 গাজার দক্ষিণপূর্বে জায়োনিস্ট কমান্ড সেন্টারে স্বল্প দূরত্বের রকেট হামলা চালিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপুলিশে ভয় নাকি আস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলছে জনগণ
পরবর্তী নিবন্ধরাফাহ শহরে দখলদার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত