পাকিস্তানি সামরিক আগ্রাসনের জবাবে সার্বভৌমত্ব রক্ষায় ইমারাতে ইসলামিয়ার কঠোর বার্তা

0
2

পাকিস্তানের সামরিক বাহিনীর নৃশংস বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ইমারাতে ইসলামিয়া কখনোই পাকিস্তানের মতো বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে না; বরং হামলার জন্য দায়ী প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৌলভী জবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ আরও উল্লেখ করেন,অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্যর্থ হয়ে পাকিস্তানি সামরিক বাহিনী জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে বারবার আফগান ভূখণ্ডে হামলার পথ বেছে নেয়। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বাস্তবতা আড়াল করার একটি কৌশল মাত্র এবং এর মাধ্যমে অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে।

এদিকে সাম্প্রতিক হামলার পর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ইমারাতে ইসলামিয়ার আইনগত দায়িত্ব এবং ভবিষ্যতে এ ধরনের কোনও ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার গুরুতর পরিণতি ভোগ করতে হবে এবং এর সম্পূর্ণ দায়িত্ব পাকিস্তানকেই বহন করতে হবে।

একই সঙ্গে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, পরিস্থিতি বিবেচনায় উপযুক্ত সময়ে এই সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে, ইনশাআল্লাহ।


তথ্যসূত্র:
1.Pakistani Military the Real Culprits is Now a Valid Target
– https://tinyurl.com/mwn7v358

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ, আহত ৩
পরবর্তী নিবন্ধপররাষ্ট্রমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের