১০.২ বিলিয়ন আফগানি মূল্যের ২২ প্রকল্প অনুমোদন করল ইমারাতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশন

0
3

ইমারাতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশনের নিয়মিত বৈঠকে দেশের বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামোগত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুল গনি বারাদার হাফিযাহুল্লাহ। সভায় মোট ৩৭টি প্রকল্প পর্যালোচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

বৈঠকে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর মোট ১০.২ বিলিয়ন আফগানি ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় এবং সাতটি প্রকল্পে প্রয়োজনীয় সংশোধন আনা হয়। পাশাপাশি চারটি প্রকল্পের ক্ষেত্রে কোম্পানিগুলোর সঙ্গে প্রকল্প ব্যয় নিয়ে আলোচনা পরিচালনার জন্য নির্ধারিত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুশ তেপা খালের দ্বিতীয় ধাপের কাজ, কান্দাহার প্রদেশে আহমদ শাহ বাবা আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ও পার্কিং জোন নির্মাণ, ফারাহ প্রদেশের কেন্দ্রস্থলে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের টার্মিনাল নির্মাণ, সামাঙ্গান প্রদেশের আইবাক শহর থেকে রুই দো আব পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক নির্মাণ, বাদাখশান প্রদেশের ইয়াওয়ান জেলা, পাকতিয়া প্রদেশের দন্দ পাতান জেলা এবং হেরাত প্রদেশের গুলরান জেলায় হাসপাতাল নির্মাণ। এছাড়া বিভিন্ন প্রদেশে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণসংক্রান্ত অবশিষ্ট কাজ সম্পন্ন করার প্রকল্পও অনুমোদনের অন্তর্ভুক্ত রয়েছে।

জাতীয় ক্রয় কমিশনের এই সিদ্ধান্তসমূহ দেশের অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন প্রদেশে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎ সুবিধা আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.The National Procurement Commission Approves 22 Projects Valued at Approximately AFN 10.2 Billion
– https://tinyurl.com/tbamecnp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‎রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধসোমালিয়ার জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সদর দপ্তরের কাছে আশ-শাবাবের হামলা