নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানি হামলায় ৩ বেসামরিক নাগরিক শহীদ

0
11

পাকিস্তানি সামরিক বাহিনী আফগানিস্তানের নিরীহ বেসামরিক মানুষের উপর আগ্রাসন এবং গণহত্যা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় তারা ২৮ ফেব্রুয়ারি, শনিবার রাত ১১টায় নানগারহার প্রদেশের সত্তরতম ডিভিশনের গনি খেল জেলায় সাধারণ বেসামরিক নাগরিকদের বাড়িঘর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

ইমারাতে ইসলামিয়ার উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, এই হামলায় চারটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, একজন নারীসহ দুইজন শহীদ হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন।

একইভাবে, পাকতিয়া প্রদেশের পাতান জেলায় শনিবার রাত রাতে পাকিস্তানি সামরিক বাহিনীর গোলাবর্ষণে একটি বাড়িতে এক বেসামরিক নাগরিক শহীদ এবং আরও একজন আহত হয়েছেন।

গত কয়েকদিন ধরে নানগারহার, খোস্ত, পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলায় শতাধিক বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাহিনী এসব হামলার জবাবে সীমান্তের বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি চৌকির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।


তথ্যসূত্র:
1.In the savage military regime of Pakistan, continuing its crimes,
– https://tinyurl.com/2vc2mrm6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইত্তেহাদুল মুজাহিদিনের তীব্র আক্রমণে গুরুত্বপূর্ণ ৪টি সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়েছে পাকিস্তানি মিলিশিয়ারা