আফগানিস্তান-উজবেকিস্তান বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্ত, ৫২৪ মিলিয়ন ডলারের আরও ১৪ চুক্তি স্বাক্ষর

0
17

আফগানিস্তানের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্ভাবনা ও আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ জোরদারের ধারাবাহিকতায় উজবেকিস্তানের সঙ্গে বেসরকারি খাতে সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। হেরাতে আফগানিস্তান ও উজবেকিস্তানের বেসরকারি খাতের মধ্যে অনুষ্ঠিত এক ব্যবসায়িক যোগাযোগ ফোরামে উজবেকিস্তানের আন্দিজান প্রদেশের ব্যবসায়ীরা এবং আফগান ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় মোট ৫২৪ মিলিয়ন ডলার মূল্যের ১৪টি বানিজ্যিক চুক্তি স্বাক্ষরিত স্বাক্ষরিত হয়েছে।

আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে, হেরাত প্রদেশ এবং উজবেকিস্তানের আন্দিজান প্রদেশের বেসরকারি খাতের মধ্যে অনুষ্ঠিত এক ব্যবসায়িক সংযোগ সম্মেলনে মোট ১৪টি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মোট মূল্য প্রায় ৫২৪ মিলিয়ন ডলার। সংশ্লিষ্টরা এই চুক্তিগুলোকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন।

এই সম্মেলনে অংশ নিতে আন্দিজান প্রদেশের গভর্নরের নেতৃত্বে উজবেকিস্তানের বেসরকারি খাতের প্রতিনিধিদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আফগানিস্তানে সফর করেছেন। তাদের অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, চেম্বারের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে উজবেকিস্তানের সঙ্গে মোট প্রায় ১.৪ বিলিয়ন ডলারের বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। সর্বশেষ ১৩ এপ্রিল, সোমবার কাবুলে আফগানিস্তান ও উজবেকিস্তানের বেসরকারি খাতের মধ্যে অনুষ্ঠিত এক ব্যবসায়িক যোগাযোগ ফোরামেমোট ৫২০ মিলিয়ন ডলার মূল্যের ৩৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সামগ্রিকভাবে, এই নতুন চুক্তিগুলোকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আফগানিস্তানের অর্থনৈতিক অগ্রগতির পথে একটি ইতিবাচক অগ্রযাত্রা হিসেবে দেখা হচ্ছে।


তথ্যসূত্র
1. Afghanistan Inks 14 More Trade Deals With Uzbekistan
– https://tinyurl.com/479vknzn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ৫৩০ টন মানবিক সহায়তা পাঠালো ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের তীব্র আক্রমণে একাধিক শিবির ছেড়ে পালিয়েছে দখলদার উগান্ডান বাহিনী