গুজরাটে হিন্দু ও মুসলিম সংঘর্ষের পর হিন্দুদের পক্ষ নিয়ে ৯ মুসলিমকে নির্মমভাবে পিটিয়েছে হিন্দুত্ববাদী পুলিশ

0
0

ভারতে গুজরাটের বানাসকাঁথা জেলার ভাগাল গ্রামে নয় মুসলিমকে কথিত হেফাজতে নিয়ে বেল্ট দ্বারা নির্মমভাবে পিটিয়েছে হিন্দুত্ববাদী পুলিশ। সম্প্রতি হিন্দুদের দীপাবলি অনুষ্ঠানে আতশবাজি ফাটানো নিয়ে গ্রামের হিন্দুদের সাথে মুসলিমদের বিরোধ তৈরি হয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ হিন্দু পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করে।

সংঘর্ষে হিন্দুরা জড়িত থাকলেও পুলিশের হেফাজতে কেবল নয় মুসলিমকে মারধর করতে দেখা যায়। হিন্দুদের এফআইআর এর ভিত্তিতে হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগে ১১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পালানপুর গ্রামীণ পুলিশ। পরে তাদের বিচার প্রক্রিয়ার জন্য রিমান্ডে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নয়জন মুসলিমকে হাত পেছনে রেখে মাটিতে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে। একজন পুলিশ তাদের বেল্ট দিয়ে আঘাত করছিল। ওই সময় পুলিশের অন্যান্য সদস্যদেরও সেখানে দাঁড়িয়ে থেকে পিটুনির দৃশ্য পর্যবেক্ষণ করতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি গোয়ালঘরের কাছে কয়েকজন তরুণের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে প্রায় ছয়জন আহত হয়। ২৫-২৬ নভেম্বর এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গুজরাট পুলিশের ভূমিকা নিয়ে সমালোচকদের মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনাটি হিন্দুত্ববাদী ভারতে মুসলিমদের নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি আবারও সামনে এনেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3esuzc5u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউরুজগানে ২০ কোটি আফগানিতে নির্মিত বিশাল জামে মসজিদ উদ্বোধন, একসঙ্গে নামাজ পড়তে পারবেন ৩৫ হাজার মুসল্লি
পরবর্তী নিবন্ধভারতের পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে দীর্ঘবছর ধরে চলে আসা শুক্রবারের সাপ্তাহিক ছুটির নিয়ম বাতিল করেছে হিন্দুত্ববাদী সরকার