রাজধানীতে পুলিশের গাড়িসহ তিন বাসে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা

0
0

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের একটি গাড়িসহ তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে আওয়ামী সন্ত্রাসীরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যার মধ্যে মোহাম্মদপুর, মিরপুর ও গাবতলী এলাকায় এসব ঘটনা ঘটে। এতে বাস ও পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার গণমাধ্যমকে জানায়, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন ও জানালা পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে, প্রায় একই সময়ে মিরপুরের প্রশিকা মোড়ে একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া গাবতলীর সাভার সড়কেও আরেকটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার ভোরে মোহাম্মদপুরের বসিলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিম পুলিশ লাইন্সের সামনে স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গ্যারেজে রাখা একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটির কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।


তথ্যসূত্র:
১। রাজধানীতে পুলিশের গাড়িসহ তিন বাসে আগুন
– https://tinyurl.com/4e78vhrf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করলো আওয়ামী সন্ত্রাসীরা