
চট্রগ্রামের মীরসরাইয়ের গ্রামীণ ব্যাংকের শাখায় শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয় আওয়ামী দুস্কৃতিকারী। ঘটনাস্থলে উপস্থিত নাইটগার্ড এবং ব্যাংকে উপস্থিত কর্মকর্তারা পরে আগুণ নিয়ন্ত্রণে আনে।
মীরসরাই সদরস্থ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানায়, আমাদের নাইটগার্ড রনজিত কুমার নাথ ( ৫৫) বাইরেই পাহারারত ছিল। হঠাৎ ভোরবেলা আলো ফোটার আগে বাইরের অন্ধকারের গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুস্কৃতিকারী কয়েকটি পেট্রোল বোমা আমাদের অফিসের সম্মুখ অংশের সাইনবোর্ড সহ গেটের ভেতর ও ২য় তলার দিকে ছুড়ে মারে। এতে ওয়ালে ও গেটে আগুণ ধরে গেলে গার্ড সবাইকে ফোন দেওয়া শুরু করলে আমাদের ওপরের তলায় অবস্থানরত প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যান্যরা ছুটে আসে। সবাই মিলে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। এরমধ্যে আবার মীরসরাই থানা থেকে পুলিশ দল এসে বিভিন্ন আলামত ও ঘটনাস্থল এর আসপাশ সব টহল দেয়। কিন্তু কাউকে আর খুজে পাওয়া যায়নি।
এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন গণমাধ্যমকে জানায়, আমি ও আমাদের টিম ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করি। কোনো ব্যক্তিকে ও আটক করা সম্ভব হয়নি।
তথ্যসূত্র:
১। মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
– https://tinyurl.com/4wb2fwau


