
৮ আগস্ট, শনিবার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। খান ইউনিসের উত্তরে ফিলিস্তিনিদের একটি সমাবেশে ইসরায়েলি বাহিনী গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, শনিবার খান ইউনিস শহরের উত্তরে ফিলিস্তিনিদের একটি জমায়েতের ওপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গুলি চালালে তিনজন আহত হন। একই সময় সকাল থেকে খান ইউনিসের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
ওয়াফা জানিয়েছে, শনিবার সকাল থেকে খান ইউনিসের দক্ষিণে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনীর যানবাহনগুলো কেন্দ্রীয় গাজার ওয়াদি গাজা সেতুর কাছে সালাহউদ্দিন সড়কের পূর্ব দিকে গুলি বর্ষণ অব্যাহত রেখেছে, যা ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক আগ্রাসনে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন। বর্তমানে দখলদার ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা দখলে করে রেখেছে।
তথ্যসূত্র
1. Three Palestinian civilians shot, injured by Israeli gunfire in southern Gaza Strip
– https://tinyurl.com/5ezkfmx4
2. 3 Palestinians injured by Israeli army fire in southern Gaza despite ceasefire
– https://tinyurl.com/4ake28uw


