শেরপুরে ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ আটক, গণধোলাইয়ের পর পুলিশে দিলো স্থানীয়রা

0
3

শেরপুরের নালিতাবাড়ীতে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) ও সাংগঠনিক সম্পাদক ছাদেক আলীকে (২৩) ১৪ পিস ইয়াবাসহ আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় থেকে তাদের আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং ছাদেক আলী কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ সাংবাদিকদের জানায়, দেলোয়ার হোসেন ও ছাদেক আলী মাদক পাচার করছে—এমন সন্দেহে রাত ৩টার দিকে হ্যান্ডেল মোড়ে তাদের আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয়রা তাদের ধরে একটি ঘরে আটকে রাখেন এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় তাদের কাছে থাকা ইয়াবা উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ইয়াবাসহ দেলোয়ার হোসেন ও ছাদেক আলীকে পুলিশের হাতে সোপর্দ করেন।


তথ্যসূত্র:
১। ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
– https://tinyurl.com/3wwdjp94

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী মূল্যবোধ ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে গড়ে তুলতে আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহর বিশেষ আহ্বান
পরবর্তী নিবন্ধমানিকগঞ্জে যমুনার ভাঙনে তিন শতাধিক ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন, হুমকির মুখে রয়েছে আরও ২০০ পরিবার