পঞ্চগড় সীমান্ত থেকে বিএসএফ কর্তৃক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাবার পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা

0
9

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে তমিজউদ্দীন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার পরদিন বাংলাদেশি সীমান্তে আসা দীপংকর গোপ (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশ ও বিজিবির নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় উভয় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (৮ আগস্ট) কাটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে আখ ক্ষেত হতে আখ ভাঙ্গার পরে দীপংকর পোগ (৩০) নামে ওই ভারতীয় নাগরিককে ধরে পঞ্চগড় সদর উপজেলা বিরাজোত এলাকায় নিয়ে আসে স্থানীয়রা।

দীপংকর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলিয়াপট্রি এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রি গোপের ছেলে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার (৫ আগস্ট) সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজউদ্দীন (৭৮) নামের এক বৃদ্ধ তার গরু খুঁজতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে তিনি সীমান্তের কাটাতারে বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে ভারতে নিয়ে যায়।

তমিজউদ্দীনের ছেলে আজাহার বলেন, আমার বাবা কিছুই করেনি। গরু খুঁজতে সীমান্তের কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তিনি অত্যন্ত বয়স্ক মানুষ এবং কানেও শুনতে পান না।

এদিকে এ খবর ছড়িয়ে পড়ার পর শনিবার (৮ আগস্ট) দুপুরে ওই ভারতীয় নাগরিক বাংলাদেশি সীমান্তে আসলে তাকে ধরে পুলিশ ও বিজিবির নিকট হস্তান্তর করে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য গণমাধ্যমে জানা যায়নি। তবে তমিজউদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপংকর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে রোববার (৯ আগস্ট) পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।


তথ্যসূত্র:
১। বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা
– https://tinyurl.com/3yxksca7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু
পরবর্তী নিবন্ধযশোরে ঘর থেকে মা-ছেলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার