
যশোরের বাঘারপাড়ায় নিজ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) রাত নয়টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম জুবায়দা খাতুন (৩২)। তার ছেলের নাম জিসান (৬)। তার স্বামীর নাম জাকির হোসেন।
গণমাধ্যম সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে স্থানীয়রা বাহির থেকে ঘরে লাশ পরে থাকতে দেখেন। ঘরে ঢুকে স্থানীয়রা দেখেন, খাটের ওপর ছেলে জিসানের হাত ও পা গামছা দিয়ে বাঁধা আছে। একই খাটে জিসানের মা জুবায়দার গলায় ওড়না পেঁচানো। তবে ওড়নার দুই প্রান্ত জুবায়দার দুই হাতে ধরা আছে। এরপর স্থানীয়রা জিসানের বাবা জাকির হোসেনকে খবর দেন। জাকির হোসেন সে সময় বহরামপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।
সংবাদ পেয়ে রাত দশটার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার উপ-পরিদর্শক পলাশ সাংবাদিকদের জানায়, দেখে মনে হচ্ছে না এটি আত্মহত্যা। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
তথ্যসূত্র:
১। যশোরে মা-ছেলের লাশ উদ্ধার
– https://tinyurl.com/msab9s5t


