এক বছরে সরকারি সেবায় ব্যাপক অগ্রগতি, লাখো মানুষের কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সম্প্রসারণ ইমারাতে ইসলামিয়ার

0
8

বিগত এক বছরে ইমারাতে ইসলামিয়ার বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কার্যক্রমে কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবা সম্প্রসারণ, প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ‘গণমাধ্যমের আয়নায় সরকার’ শীর্ষক অনুষ্ঠানে এসব সেবার বিস্তারিত তুলে ধরে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, বিভিন্ন সরকারি উদ্যোগের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং নাগরিক সেবার পরিধিও বাড়ানো হয়েছে।

৯ আগস্ট, রবিবার সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, গত এক বছরে অর্থ মন্ত্রণালয় দেশি-বিদেশি ৮৬টি প্রতিষ্ঠানের জন্য অনুমতিপত্র দিয়েছে। এর মধ্যে ৮৪টি দেশীয় এবং দুটি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান সামাজিক সেবা, স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগের মাধ্যমে এক লাখ ৪০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয় শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মন্ত্রণালয়টি ৬২ হাজারের বেশি কর্মসংস্থান অনুমতিপত্র দিয়েছে এবং ৪৫ হাজারের বেশি মানুষকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করেছে।

একই সময়ে জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষ গত এক বছরে ২০ লাখের বেশি বৈদ্যুতিক পরিচয়পত্র বিতরণ করেছে। এ ছাড়া পাসপোর্ট অধিদপ্তর ছয় লাখ ৫০ হাজারের বেশি সাধারণ পাসপোর্ট ইস্যু করেছে এবং অন্তত ১৬ হাজার বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ বাড়িয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয়েও অনুষ্ঠানে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। মন্ত্রণালয়টি দেশের বিভিন্ন এলাকায় ৩৫০টি টেলিযোগাযোগ নেনওয়ার্ক টাওয়ার স্থাপন করেছে এবং ৮৫১ কিলোমিটারের বেশি অপটিক ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। এসব কার্যক্রমের মাধ্যমে এক লাখ ৮৪ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

জনসেবার ক্ষেত্রে কাবুল পৌরসভার বিভিন্ন কার্যক্রমও অনুষ্ঠানে তুলে ধরা হয়। কাবুল সিটি করপোরেশন গত বছর বিভিন্ন শ্রেণির ১৩ হাজার ৯৭০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। একই সময়ে ৫ লাখ ৩১ হাজার ৫৮০টি চারা ও শোভাবর্ধক ফুল গাছ রোপণ করা হয়েছে।

এ ছাড়া কাবুল শহর থেকে ৬ লাখ ২২ হাজার ১১১ টন কঠিন বর্জ্য সংগ্রহ করে গজক এলাকায় স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি ২৭ হাজার ৩০৫ মিটার খাল এবং সড়কের পাশের ৪ লাখ ২৫ হাজার ৬৮০ মিটার নালা পরিষ্কার করা হয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার এসব কার্যক্রমের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক পরিচয় ও ভ্রমণসেবা সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় জনসেবার পরিধি আরও বিস্তৃত হয়েছে।


তথ্যসূত্র
1. Mujahid Highlights Government Achievements in Public Services
– https://tinyurl.com/mpszp6zc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে এক মাসে সাংবাদিকদের ওপর ১০৮টি হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধহবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরি করল পুলিশের এসআই, সিসিটিভি ফুটেজ ভাইরাল