পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি চাকমা নেতাদের

0
15

পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে যুক্ত করার দাবি জানিয়েছে ভারত ও বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন চাকমা নেতা। একই সাথে তারা বাংলাদেশে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, গত ১৭ আগস্ট প্রকাশিত এক বিবৃতিতে এসব দাবি জানায় চাকমা নেতারা। বিবৃতিতে তারা ১৯৪৭ সালের দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়াকে ‘ঐতিহাসিক ভুল’ হিসেবে আখ্যায়িত করে তা সংশোধনের দাবি জানায়।

চাকমা নেতাদের দাবি, পার্বত্য অঞ্চল একটি অমুসলিম-সংখ্যাগরিষ্ঠ এলাকা যা দেশভাগের সময় পাকিস্তানকে দেওয়া হয়েছিল। দেশভাগের সময় পার্বত্য চট্টগ্রামের স্থানীয় জনগোষ্ঠী ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্ট রাঙ্গামাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ওই দাবির ভিত্তিতে তারা পার্বত্য চট্টগ্রামকে পুনরায় ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানায়।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারতের মিজোরামের চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের বিধায়ক ও সদস্য রসিক মোহন চাকমা; হিউম্যানিটি প্রোটেকশন ফোরামের সভাপতি গৌতম চাকমা; অরুণাচল প্রদেশের চাকমা হাজং এল্ডার্স ফোরামের প্রীতিময় চাকমা; এবং চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুহাস চাকমা।

জানা গেছে, সুহাস চাকমা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সে দিল্লীতে বসবাস করছে। তার ভারতীয় নাগরিকত্বও রয়েছে। সে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও স্যোশাল মিডিয়ায় সোচ্চার রয়েছে।

উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট রাঙ্গামাটিতে তথাকথিত ভারতীয় পতাকা উত্তোলনের ৮০ তম বর্ষপূর্তি উপলক্ষে উল্লিখিত চাকমা নেতার একটি অনলাইন সভায় পার্বত্য চট্টগ্রামকে পুনরায় ভারত ভুক্তির দাবী জানিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ঘোষণা দিয়েছে।


তথ্যসূত্র:
১। Chakma leaders urge Centre to suspend diesel, power supplies to Bangladesh
– https://tinyurl.com/bdhychc4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে ৫ ফিলিস্তিনি শহীদ, আহত ১৮
পরবর্তী নিবন্ধফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে থানার সামনে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি ছুড়ল যুবক