গাজা শহরের আশ্রয় শিবিরে পরিণত হওয়া জনাকীর্ণ ক্যাফেতে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ ৬ ফিলিস্তিনি শহীদ, আহত ১৪

0
1

গাজা শহরের একটি জনাকীর্ণ ক্যাফেতে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশুসহ ছয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১৪ জনের বেশি আহত হয়েছেন। ১৮ আগস্ট, মঙ্গলবারের গাজা সিটির বন্দরে বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি একটি শিবিরে পরিণত হওয়া ক্যাফেটিতে হামলা চালানো হয়।

ফিলিস্তিনি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলার পর বেশ কয়েকটি মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় চিকিৎসা সূত্র জানায়, গাজা শহরের বন্দর এলাকায় অবস্থিত জনাকীর্ণ ক্যাফেটিতে ইসরায়েলি ড্রোন থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশ কয়েকজন হতাহত ব্যক্তি ছিটকে সাগরে গিয়ে পড়েন, যাদের উদ্ধারে পরবর্তীতে উদ্ধার অভিযান চালানো হয়। হামলার পরপরই হতাহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়।

আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং একজনের শরীর বোমার আঘাতে সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে গেছে।

আক্রান্ত সৈকতসংলগ্ন ক্যাফেটি বর্তমানে যুদ্ধবিধ্বস্ত বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয় শিবিরে পরিণত হয়েছিল। প্রচণ্ড গরমের কারণে তাঁবুর ভেতরের পরিবেশ অসহনীয় হওয়ায় সাধারণ মানুষ একটু স্বস্তির খোঁজে সমুদ্রতীরের এই ক্যাফেতে জড়ো হয়েছিলেন।


তথ্যসূত্র

1. Israeli strike on Gaza City cafe kills six, including child
– https://tinyurl.com/32jpfp2t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবদুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২৪৬ তরুণের গ্রাজুয়েশন সম্পন্ন
পরবর্তী নিবন্ধভিডিও || ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খোস্ত প্রদেশে ৫০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হয়েছে