দুর্গম সার-ই-পোল প্রদেশে ৬৭ কিলোমিটারের ৩টি সড়ক নির্মাণ প্রকল্প কারিগরি দলসহ পরিদর্শন করেছেন ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রী

0
4

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রী মোল্লা মুহাম্মদ ঈসা সানি হাফিযাহুল্লাহ একটি কারিগরি দলসহ উত্তর আফগানিস্তানের সার-ই-পোল প্রদেশে আনুষ্ঠানিক সফর করেছেন। সফরকালে তিনি প্রদেশের গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সফরকালে গণপূর্তমন্ত্রী সার-ই-পোল প্রদেশের ১২ কিলোমিটার দীর্ঘ প্রাদেশিক বৃত্তাকার সড়ক প্রকল্প, ২৫ কিলোমিটার দীর্ঘ সানচারক-বালখাব সড়ক এবং ৩০ কিলোমিটার দীর্ঘ সার-ই-পোল-ফারিয়াব সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি এসব প্রকল্প বাস্তবায়নকারী দল ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করতে কাজের গতি বাড়ানো এবং উন্নত মান বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী প্রকল্প বাস্তবায়নে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজ দ্রুত এগিয়ে নিতে এবং প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন।

এ ছাড়া গণপূর্তমন্ত্রী সার-ই-পোল প্রদেশে ভারী পণ্যবাহী যানবাহনের ওজন নিয়ন্ত্রণে ব্যবহৃত ওজন পরিমাপক কেন্দ্রগুলোর কার্যক্রমও পরিদর্শন। এসব কার্যক্রমের আরও উন্নয়ন ও কার্যকারিতা বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।


তথ্যসূত্র

1. The Honorable Minister of Public Works visited the ministry’s projects in Sar-e Pol Province
– https://tinyurl.com/yc8yyrau

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সামরিক ঘাঁটি, চৌকি এবং বিমানবন্দরে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের ৬ অভিযান