ফসলি জমি বিনষ্টের আশঙ্কায় নৌকাবাইচ বন্ধের দাবিকে ‘তৌহিদি জনতা’ তকমা লাগিয়ে মিডিয়ায় অপপ্রচার

0
10

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে নৌকাবাইচ বন্ধ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দুটি ভিন্ন মতামত দেখা দিয়েছে। এক অংশ নৌকাবাইচের পক্ষে এবং অন্য অংশ এর বিপক্ষে অবস্থান নিয়েছে। একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা আর সভাও করেছে।

জানা যায়, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে দীর্ঘদিন ধরে এই নৌকাবাইচ আয়োজিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা গত ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত বছরও নৌকাবাইচকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের কারণে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হতে পারেনি। এমনকি কয়েক বছর আগে এই আয়োজনকে কেন্দ্র করে এক নারীও নিহত হয়।

নৌকাবাইচ বিরোধীদের অভিযোগ, এ আয়োজনের কারণে বাহাদুরপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রতিযোগিতার সময় নদীর দুই পাশের জমিতে ফসল থাকায় হাজারো দর্শকের উপস্থিতিতে ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। দর্শকদের বহনকারী বিপুলসংখ্যক যানবাহনের চাপে এলাকার গ্রামীণ রাস্তাঘাটও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, তীব্র নদীভাঙনে ভাঙন বর্তমানে এলাকার একটি মসজিদের সীমানা পর্যন্ত পৌঁছে গেছে। এসব কারণেই গত বছর নৌকাবাইচ বন্ধ রাখা হয়েছিল।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) লাউতা ইউনিয়নের বারিগ্রাম বাজার মসজিদে স্থানীয় যুবসমাজ একটি জরুরি সভা ডাকে। সিলেটের সামাজিক রীতি অনুযায়ী মসজিদে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচনা ও সমাধানের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। সেই সভায় স্থানীয় আলেমরা ছিল, পাশাপাশি সাধারণ গ্রামবাসী, যুবসমাজ এবং কিশোররাও উপস্থিত ছিল।

সভাটি মূলত স্থানীয় আইনশৃঙ্খলা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে হলেও, কিছু গণমাধ্যমে এটিকে ‘তৌহিদী জনতার’ ব্যানারে নৌকাবাইচ বন্ধের উদ্যোগ হিসেবে উপস্থাপন করছে। এতে ঘটনাটির প্রকৃত প্রেক্ষাপট আড়াল করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।


তথ্যসূত্র:
১। সিলেটে ‘তৌহিদি জনতার’ ব্যানারে নৌকাবাইচ বন্ধের দাবি
– https://tinyurl.com/3m3tn3bu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ শিরকি সঙ্গীত গাইতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পরবর্তী নিবন্ধবৃহৎ অবকাঠামো উন্নয়নে পাঁচ বছরে ইমারাতে ইসলামিয়ার যুগান্তকারী অগ্রগতি