
ভারতের তামিলনাড়ুতে কথিত ‘অনার কিলিং’ এর ঘটনায় ২৩ বছর বয়সী এক দলিত যুবক নিহত হয়েছে।
‘অনার কিলিং’ হচ্ছে হিন্দুদের জাত বা বর্ণপ্রথা ভিত্তিক তথাকথিত ‘সম্মান’ রক্ষার নামে কোনও ব্যক্তিকে হত্যা করাকে বোঝায়।
নিহত যুবকের নাম প্রবীণ কুমার। সে চেন্নাইয়ের কাছের চেঙ্গলপাট্টু জেলার কেলামবাক্কাম এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ১৬ আগস্ট রাতে ধারালো অস্ত্র দিয়ে তাকে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট তার মৃত্যু হয়।
পুলিশ এ ঘটনায় ৪ জন অভিযুক্ত—মানিকন্দন, এঝুমালাই, নান্দীশ ও গৌতম—কে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আরও এক পলাতক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রবীণেরর সঙ্গে এঝুমালাইয়ের মেয়ে অশ্বথির এর সম্পর্ক ছিল (উল্লেখ্য, বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলামের দৃষ্টিতে হারাম)। কিন্তু প্রবীণের পরিবার আর্থিক ও সামাজিকভাবে অনেক বেশি দুর্বল ছিল। তাই তাদের সম্পর্কটি জাতপাতগত সংঘাতে রূপ নেয়।
স্থানীয় এক বাসিন্দা জানায়, সাম্প্রতিক হত্যা চেষ্টার আগেও বেশ কয়েকবার প্রবীণকে হুমকি ও মারধর করেছিল এঝুমালাই ও তার সহযোগীরা।
প্রবীণ কুমারের মৃত্যুর ঘটনায় তামিলনাড়ুতে কথিত ‘অনার কিলিং’-এর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আন্দোলনকারীদের দাবি, ২০২৬ সালের মার্চ পর্যন্ত রাজ্যটিতে এ ধরনের অন্তত ৫৯টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে।
জাতপাতবিরোধী সংগঠনগুলোর বক্তব্য, ভারতের তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (নির্যাতন প্রতিরোধ) আইন ‘অনার কিলিং’ এর মতো অপরাধ মোকাবিলায় যথেষ্ট নয়। পরিবারের তথাকথিত ‘সম্মান’ রক্ষার ধারণা অধিকাংশ ক্ষেত্রে সম্পর্ক ও বিয়ের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। যার ভুক্তভোগী হয়ে অসংখ্য দলিতকে নিপীড়ন ও হত্যার শিকার হতে হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yy888wrz


