রংপুরের পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

0
1

রংপুরের পীরগঞ্জে অটোরিকশার গতিরোধ করে এক স্কুলশিক্ষিকার সঙ্গে থাকা শিশুর গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২৪ আগস্ট বিকেলে ওই শিক্ষিকা কয়েকজন সহকর্মীর সঙ্গে অটোরিকশাযোগে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে পীরগঞ্জ থানাধীন মকিমপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে।

এ সময় তাদের সঙ্গে থাকা এক শিশুর গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয়। পরে ওই শিক্ষিকার গলায় থাকা প্রায় ১ ভরি ১ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা। চেইনটির আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষিকা পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। পরে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।


তথ্যসূত্র:
১। পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই
– https://tinyurl.com/nrud5c3n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের তামিলনাড়ুতে জাতপাতভিত্তিক ‘অনার কিলিং’ এর শিকার হয়ে ২৩ বছর বয়সী দলিত যুবক নিহত
পরবর্তী নিবন্ধগাজায় প্রায় ২১ হাজার শিশু হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল, ধ্বংস করেছে সহস্রাধিক মসজিদ