গাজায় প্রায় ২১ হাজার শিশু হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল, ধ্বংস করেছে সহস্রাধিক মসজিদ

0
0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা বেড়েই চলেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া নির্মম এই আগ্রাসনে এখন পর্যন্ত ২১ হাজার ৫০০-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। ২৪ আগস্ট, সোমবার এক বিবৃতিতে তারা আরও জানায়, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী সুপরিকল্পিতভাবে বেসামরিক নাগরিক, ঘরবাড়ি ও উপাসনালয় লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গাজার মোট ১ হাজার ২৭৫টি মসজিদের মধ্যে ১ হাজার ২৪৪টিই ইসরায়েলি হামলার শিকার হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৭টি মসজিদ পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। পবিত্র এসব উপাসনালয় ও শিশুদের ওপর ক্রমাগত হামলার তীব্র নিন্দা জানিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ তৈরির আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

এদিকে, যুদ্ধ থামার লক্ষণের বদলে নতুন করে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সন্ত্রাসী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে উড়ানো ঘুড়িকে কেন্দ্র করে তারা নতুন করে আবাসিক এলাকায় হামলা ও গুপ্তহত্যার হুমকি দিয়েছে। যদিও দখলদার ইসরায়েলি সেনাবাহিনী আগেই জানিয়েছিল, উদ্ধার করা ঘুড়িগুলো থেকে কোনো ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সন্ত্রাসী আগ্রাসনে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


তথ্যসূত্র

1. Israel has killed over 21,500 children, targeted 1,244 mosques since start of Gaza war: Media office
– https://tinyurl.com/2429yn7z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরংপুরের পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই