পাকতিকা প্রদেশে ৫০ কোটি আফগানি ব্যয়ে ১২২ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক নির্মাণ করেছে ইমারাতে ইসলামিয়া

0
1

আফগানিস্তানের পাকতিকা প্রদেশের জানি খেল ও ত্রোই জেলাকে সংযুক্ত করতে ১২২ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক নির্মাণ কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৫০ কোটি ১০ লাখ আফগানি ব্যয়ে নির্মিতব্য এই সড়কের ২০ কিলোমিটার অংশের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

পাকতিকা গণপূর্ত অধিদপ্তরের তথ্যমতে, এই প্রকল্পের আওতায় ৬৪টি বড় ও ছোট কালভার্ট নির্মাণ করা হবে, যা সড়কটির অবকাঠামো উন্নত করতে এবং পরিবহন ব্যবস্থা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকতিকা প্রদেশের গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এই সড়ক নির্মাণ প্রকল্পটি সম্পন্ন হলে জানি খেল, খোশামান্দ, ওয়াজিখওয়া, ওরমামাই, ত্রোই, খাইরকোট ও ইউসুফ খেল জেলার বাসিন্দাদের চলাচল ও পণ্য পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটবে। পাকতিকার দুর্গম পার্বত্য অঞ্চলে বসবাসকারী জনগণের জন্য এই সড়কটি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে, যা এলাকাগুলোর মধ্যে সংযোগ জোরদার করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে।

পাকতিকা প্রদেশের দক্ষিণাঞ্চলের এই সড়ক প্রকল্পটি ইমারাতে ইসলামিয়ার অবকাঠামো উন্নয়ন কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। জানি খেল ও ত্রোই জেলার মধ্যে এই সড়ক নির্মাণের মাধ্যমে দুর্গম এলাকার জনগণ উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবিধা পাবে এবং পণ্য পরিবহন সহজ হবে। এই সড়ক প্রকল্প সম্পন্ন হলে পাকতিকার জনগণ দীর্ঘদিনের যোগাযোগ সংকট থেকে মুক্তি পাবে এবং আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র

1. Construction Begins on 20-Kilometer Road in Paktika
– https://tinyurl.com/5ac953dc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিমান ও প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্রদর্শনী
পরবর্তী নিবন্ধভিডিও || ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিমান ও প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্রদর্শনী – ২