বগুড়ার খেলার সময় ৭ বছর বয়সী শিশুকে দা দিয়ে কুপিয়ে খুন; ৩৫ বছর বয়সী খুনিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

0
4

বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় আমেনা খাতুন (৭) নামে এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ৩৫ বছর বয়সী আবু হোসাইন নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। অভিযুক্ত আবু হোসাইন একই এলাকার আব্দুর রশিদের ছেলে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির বাইরে খেলাধুলা করছিল আমেনা। এ সময় আবু হোসাইন ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এই ঘটনার পর স্থানীয় জনতা ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

অভিযুক্তের পরিবারের দাবি, আবু হোসাইন মানসিক ভারসাম্যহীন। তবে তার মানসিক অবস্থা যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানায়, আটক যুবককে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। সে মানসিক ভারসাম্যহীন কি না, সেটিও যাচাই করা হবে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।


তথ্যসূত্র:
১। বগুড়ার নন্দীগ্রামে শিশুকে নৃশংসভাবে হত্যা
– https://tinyurl.com/4hmpzm87

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঁচটি গুরুত্বপূর্ণ রুটে ১,৫৩৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধপটুয়াখালীর দুমকিতে মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার