ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৬১ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

0
4

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই শিশুকে প্রায়ই কুপ্রস্তাব দিত কান্দিপাড়া বাজার এলাকার বৃদ্ধ ছমির উদ্দিন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৫ আগস্ট বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে কান্দিপাড়া বাজারে আশা অফিসের পাশে নিয়ে যায়। পরে সেখানের কলাবাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে বৃদ্ধ ছমির উদ্দিন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে একটি মহল।

এ ঘটনার পর শুক্রবার (২৮ আগস্ট) রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে কান্দিপাড়া বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী সাংবাদিকদের জানায়, শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১। গফরগাঁওয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
– https://tinyurl.com/3e6dwz34

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে পড়াশোনায় নিয়োজিত ৭৬ লক্ষাধিক শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধহেরাত ও কুন্দুজের গ্রামাঞ্চলে জনগণের কষ্ট লাঘব করতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে ইমারাতে ইসলামিয়া