
আফগানিস্তানের শিক্ষাব্যবস্থার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানে শিক্ষার বিস্তারে গত এক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ইমারাতে ইসলামিয়ার প্রচেষ্টায় গত এক বছরে দেশের বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাকেন্দ্রে ৭৬ লাখের বেশি শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিল। একই সময়ে শিক্ষা অবকাঠামো শক্তিশালী করতে নির্মাণ করা হয়েছে শত শত নতুন ভবন এবং সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে প্রায় এক হাজার সাধারণ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান।
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, ১৪৪৭ হিজরি বছরে আফগানিস্তানের বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষাকেন্দ্রে ৭৬ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনায় নিয়োজিত ছিল। ‘সংবাদমাধ্যমে সরকারের প্রতিফলন’ শীর্ষক কর্মসূচির চতুর্থ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি দেশের শিক্ষা খাতের এসব অগ্রগতির তথ্য তুলে ধরেন।
জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণেও এ সময়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। গত এক বছরে দেশজুড়ে বিদ্যালয় ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২৩৮টি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। একই সময়ে আরও ৯৭০টি বিদ্যালয় ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণের কাজ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণের পরিবেশ ও অবকাঠামোগত সুবিধা আরও সম্প্রসারিত হয়েছে।
উল্লেখ্য যে, ধর্মীয় ও আধুনিক উভয় ধরনের শিক্ষার সমন্বয়ে একটি সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া সরকার। শিক্ষা কার্যক্রমের বিস্তারের পাশাপাশি নতুন ভবন নির্মাণ ও পুরোনো প্রতিষ্ঠান সংস্কারের এই উদ্যোগ দেশটির শিক্ষা অবকাঠামোকে আরও বিস্তৃত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. more than 7.6 million students were engaged in education
– https://tinyurl.com/2bd32mau


