
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মানসুর হাফিযাহুল্লাহ দুর্গম ও পানির সংকটে থাকা এলাকাগুলোতে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় মন্ত্রী বিশুদ্ধ পানির গুরুত্ব তুলে ধরে বলেন, যেসব এলাকায় নিরাপদ পানির প্রয়োজন সবচেয়ে বেশি, সেখানে পানি সরবরাহের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগী সংস্থাগুলোর সঙ্গে পূর্ণাঙ্গ সমন্বয় করে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মোল্লা আব্দুল লতিফ মানসুর হাফিযাহুল্লাহ বলেন, উন্নয়নমূলক যেকোনো উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের প্রকৃত প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
তথ্যসূত্র
1. Minister Orders Priority Water Supply for Needy Areas
– https://tinyurl.com/da7wwe2y


