কুন্দুজ ও হেরাতে খরায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে ২৫ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় প্রায় ৭ লক্ষ ডলারের চুক্তি ইমারাতে ইসলামিয়ার

0
2

আফগানিস্তানের কুন্দুজ ও হেরাত প্রদেশের খরায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সমন্বিত জরুরি স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্ধার কমিটির সঙ্গে ৬ লাখ ৯২ হাজার ৬৪০ মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এই উদ্যোগের আওতায় দুই প্রদেশের ২৫ হাজার মানুষ বিভিন্ন স্বাস্থ্যসেবা পাবেন এবং ৪০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, চিকিৎসাসেবায় মানুষের প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা কমিয়ে আনার লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে। বিশেষ করে খরায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তির আওতায় কুন্দুজ ও হেরাতের খরায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা ও পুষ্টিসেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছে পৌঁছে দেয়া হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কার্যক্রম থেকে সংশ্লিষ্ট দুই প্রদেশের মোট ২৫ হাজার বাসিন্দা উপকৃত হবেন। পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ৪০ জনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


তথ্যসূত্র

1. The Ministry of Public Health has signed a $692,640 agreement
– https://tinyurl.com/da7wwe2y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় আবারও বর্বর ইসরায়েলি হামলায় শিশুসহ ৪ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধদুর্গম ও চাহিদাপ্রবণ এলাকায় বিশুদ্ধ পানির প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ ইমারাতে ইসলামিয়ার