বিশ্বপরিমণ্ডলে ইমারাতে ইসলামিয়ার অবস্থান আরও শক্তিশালী হচ্ছে: জাবিহুল্লাহ মুজাহিদ

0
0

ইমারাতে ইসলামিয়ার সঙ্গে আঞ্চলিক দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি এবং বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ফলে বহির্বিশ্বে এর অবস্থান ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে।

ইমারাতে ইসলামিয়ার এক বছরের অর্জন নিয়ে আয়োজিত এক বৈঠকে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইমারাতে ইসলামিয়াকে নিয়ে দৃষ্টিভঙ্গি আগের তুলনায় আরও ইতিবাচক হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও সম্প্রসারিত হয়েছে।

তিনি জানান, গত এক বছরে ইমারাতে ইসলামিয়ার সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এর অংশ হিসেবে কুয়েত, বার্লিন ও বন শহরে ইমারাতে ইসলামিয়ার রাজনৈতিক কার্যালয় চালু হয়েছে এবং কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কার্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ আরও জানান, বিদেশি নাগরিকদের জন্য গত এক বছরে ইমারাতে ইসলামিয়া ২ লাখ ৩ হাজার ৬৯৩টির বেশি ভিসা ইস্যু করেছে। এর মাধ্যমে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক যাতায়াতের পরিসরও বিস্তৃত হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণেও ইমারাতে ইসলামিয়া গুরুত্ব দিচ্ছে। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আফগানিস্তানকে আঞ্চলিক যোগাযোগ ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র
1. Global View of Islamic Emirate Has ‘Positively Shifted
– https://tinyurl.com/45xa8u9j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৫, আহত ৬৩