
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, গত এক বছরে দেশজুড়ে কারাগার ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন কারাগারে মোট প্রায় ১৫ হাজার বন্দি ছিলেন। তাদের শিক্ষা ও পুনর্বাসনের অংশ হিসেবে তিন হাজারের বেশি বন্দি বিভিন্ন ধর্মীয় বিজ্ঞানে সনদ অর্জন করেছেন।
জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, বন্দিদের সংশোধন ও সমাজে পুনঃএকীভূত করার লক্ষ্যে কারাগারগুলোতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর আওতায় হাজারো বন্দিকে আধুনিক শিক্ষা, সাক্ষরতা প্রশিক্ষণ এবং ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কারাগার ব্যবস্থার সংস্কারের পাশাপাশি বন্দিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সংশোধন, আত্মিক উন্নয়ন এবং ভবিষ্যতে সমাজে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, কারাগারগুলোকে শুধু বন্দিত্বের স্থান হিসেবে না দেখে সংশোধন, শিক্ষা ও পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গত এক বছরে তিন হাজারের বেশি বন্দির ধর্মীয় শিক্ষায় সনদ অর্জন এবং হাজারো বন্দির আধুনিক শিক্ষা ও সাক্ষরতা প্রশিক্ষণ গ্রহণ এ কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র
1. Over 15,000 Prisoners Incarcerated Nationwide Last Year
– https://tinyurl.com/3hr8du9f


