বিক্ষোভ নিষিদ্ধ করে নতুন আইন অনুমোদন; পরিবর্তে রাষ্ট্রীয় কাঠামোয় অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা চালু করল ইমারাতে ইসলামিয়া

0
18

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, বিক্ষোভ গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এবং ইসলামী আইনের অধীনে এর কোনো স্থান নেই। আফগানিস্তানে সম্প্রতি বিক্ষোভ নিষিদ্ধ করে নতুন আইন অনুমোদনের বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাবুলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানে অনুমোদিত আইনটি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রণয়ন করা হয়েছে। দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অপরাধ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বিধানগুলো এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন ধরনের আইনব্যবস্থা, বিশেষ করে গণতন্ত্র ও প্রজাতন্ত্রভিত্তিক ব্যবস্থা প্রচলিত রয়েছে- এমন সমাজে বিক্ষোভের প্রচলন রয়েছে। তবে কেউ যদি বিক্ষোভ বলতে শান্তিপূর্ণভাবে কোনো বিষয়ে আপত্তি বা অভিযোগ জানানো বোঝায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিরা তাদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারেন।

মুজাহিদ হাফিযাহুল্লাহ আরও বলেন, বিক্ষোভের ওপর বিধিনিষেধ আরোপের মাধ্যমে বিশৃঙ্খলা, সম্পদের ক্ষয়ক্ষতি এবং সময়ের অপচয় প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি নতুন পুলিশ আইনকে আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন।

ইমারাতে ইসলামিয়ার বিচার মন্ত্রণালয় গত ২২ আগস্ট নতুন পুলিশ আইনটি প্রকাশ করে। আমীরুল মু’মিনীন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর অনুমোদনের পর আইনটি কার্যকর করা হয়। আইনের ৫০ নম্বর ধারায় আফগানিস্তানজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। মোট ৫৩টি ধারা নিয়ে গঠিত এ আইনে পুলিশ বাহিনীর দায়িত্ব ও ক্ষমতাসংক্রান্ত বিভিন্ন বিধানও অন্তর্ভুক্ত রয়েছে।

জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ তাঁর বক্তব্যে ইমারাতে ইসলামিয়ার অবস্থান স্পষ্ট করেছেন। ইমারাতে ইসলামিয়ার অবস্থান হলো, জনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে বিঘ্নিত করে এমন বিক্ষোভের পরিবর্তে জনগণের অভিযোগ ও দাবিগুলোকে প্রাতিষ্ঠানিক ও দায়িত্বশীল উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর সুযোগ থাকা উচিত। দেশ পরিচালনা ও জনজীবনের শৃঙ্খলা ইসলামী আইন ও আফগানিস্তানের নিজস্ব বাস্তবতার ভিত্তিতেই নির্ধারিত হবে, এবং জনগণের অভিযোগ নিষ্পত্তির পথও সেই কাঠামোর মধ্যেই পরিচালিত হবে। নতুন পুলিশ আইনকে তাই কেবল বিক্ষোভ নিষিদ্ধের বিধান হিসেবে নয়, বরং নিরাপত্তা, শৃঙ্খলা ও অপরাধ প্রতিরোধকে আইনি কাঠামোর মধ্যে আরও সুসংহত করার পদক্ষেপ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।


তথ্যসূত্র
1. Mujahid Says Protests Belong to Democracy, Have No Place in Islamic Law
– https://tinyurl.com/hassxj3c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে প্রতিশ্রুতিবদ্ধ ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধভিডিও || আবাসন ও নগর ব্যবস্থাপনার সংকট মোকাবিলায় কাবুলে নতুন আবাসিক ভবন নির্মাণের কাজ শুরু