ফেনী সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

0
2

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে ছাগলনাইয়া উপজেলার পূর্ব জয়নগর সীমান্তের শূন্যরেখার কাছে নিজ জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোশাররফ জয়নগর এলাকার পঁচা মিয়ার বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।

আহত কৃষক মোশাররফের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, শুক্রবার বিকেলে সীমান্তের কাছাকাছি তিনি নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় কোনো ধরনের উসকানি ছাড়াই সন্ত্রাসী বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে একটি গুলি তার পিঠের বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয় বাসিন্দারা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে ২ নম্বর ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলির কিছু অংশ বের করতে সক্ষম হলেও এখনো কিছু অংশ পেটের ভেতরে রয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে সীমান্তে নিরস্ত্র কৃষকের ওপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান সাংবাদিকদের জানায়, বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে নাকি বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


তথ্যসূত্র:
১। ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ
– https://tinyurl.com/my5kayu6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাভারের আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধজাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ইউরোপসহ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী ইমারাতে ইসলামিয়া: মুজাহিদ হাফিযাহুল্লাহ