
গাজার জেইতুন এলাকায় বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও ধ্বংসস্তূপের নিচে দুই বছরেরও বেশি সময় ধরে চাপা পড়ে থাকা প্রায় ১০০ ফিলিস্তিনির মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার এসব মরদেহ গাজা নগরীতে স্বজনদের কাছে নিয়ে আসা হলে দীর্ঘ প্রতীক্ষার পর তাদের শেষবারের মতো বিদায় জানান পরিবারের সদস্যরা।
জেইতুন এলাকায় তিন বছর ধরে বারবার হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ২০২৩ সালের ১৯ নভেম্বর ওই এলাকার কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। আগের হামলাগুলো থেকে বেঁচে যারা পরে এসব ভবনে আশ্রয় নিয়েছিলেন, পরবর্তী কয়েক মাসে তারাও হামলার শিকার হন। এসব হামলায় নিহত ব্যক্তিদের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিল। দীর্ঘ সময় পর সম্প্রতি সেখান থেকে ১০০টি লাশ উদ্ধার করা হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা লাশের বেশির ভাগই শিশুদের। লাশ উদ্ধারের পর জেইতুন এলাকায় এখন গণদাফনের প্রস্তুতি চলছে।
তথ্যসূত্র
1. Hundreds of Palestinians were evacuated from the rubble in Gaza.
– https://tinyurl.com/yju2abfm


