চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার ঘরে মিলল ৯০ হাজার পিস ইয়াবা

0
1

চট্টগ্রামে কর্মরত এক পুলিশ কর্মকর্তার কক্সবাজারের বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ ঘটনায় ওই কর্মকর্তার শ্যালক, তার স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরতলীর হাজীপাড়া এলাকায় পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় অভিযান চালানো হয়। ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৌমেন মণ্ডল গণমাধ্যমকে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ কর্মকর্তা শহীদের বাসা থেকে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলো পুলিশ কর্মকর্তা শহীদের শ্যালক মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী সাদিয়া ফারহানা এবং কিশোর বয়সী এক সহযোগী। ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যেই তারা ওই বাড়িতে অবস্থান করছিল। আটক ব্যক্তিরা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।

ডিএনসির উপপরিচালক জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের দীর্ঘদিনের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


তথ্যসূত্র:
১। পুলিশ কর্মকর্তার ঘরে মিলল ৯০ হাজার ইয়াবা
– https://tinyurl.com/3ckfh7nm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাতের তেল-গ্যাস অনুসন্ধানে সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন ইমারাতে ইসলামিয়ার
পরবর্তী নিবন্ধফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ