কাশ্মীরে মুসলিম ঘোড়সওয়ারকে ‘ভারত মাতা কি জয়’ বলতে চাপ ও হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদী তীর্থযাত্রীরা

0
0

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে এক কাশ্মীরি মুসলিম ঘোড়সওয়ারকে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে চাপ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ৮ সেপ্টেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিস সংবাদমাধ্যমে সংশ্লিষ্ট ভিডিও ও প্রতিবেদন তুলে ধরা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, জম্মু অঞ্চলের বাবা বুধা অমরনাথ ও শিব খোরি মন্দিরে যাত্রাপথে হিন্দু তীর্থযাত্রীদের জন্য ঘোড়া সরবরাহকারী ওই মুসলিম ব্যক্তিকে কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী তীর্থযাত্রী স্লোগান দিতে চাপ দিচ্ছে। উগ্রপন্থীরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

ভিডিওতে ওই ঘোড়সওয়ারকে বলতে শোনা যায়, “আমি মুসলমান। আমি এটা বলতে পারি না।” একপর্যায়ে হিন্দুত্ববাদীদের এক সদস্য ভুক্তভোগীকে প্রশ্ন করে, “তাহলে একজন মুসলমান ‘ভারত মাতা কি জয়’ বলবে না?” উগ্রবাদীরা নানাভাবে ভুক্তভোগী মুসলিমকে হেনস্তা করার চেষ্টা করছিল। তারা সমস্বরে হিন্দুত্ববাদী স্লোগান তুলে তাকে আতঙ্কিত করার চেষ্টা করছিল। তারা বলছিল, হিন্দুস্থানে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ অবশ্যই বলতে হবে।

এ সময় তীর্থযাত্রায় দায়িত্বরত এক পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ভিডিওতে নকুল চৌধুরী নামে এক তীর্থযাত্রীর পরিচয় উল্লেখ করা হয়। সে উগ্র হিন্দুত্ববাদী আরএসএসের সদস্য এবং বজরং দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়।

উল্লেখ্য, হিন্দুদের বাবা বুধা অমরনাথ ও শিব খোরি মন্দিরকেন্দ্রিক তীর্থযাত্রা প্রতিবছর আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়। কাশ্মীরের অমরনাথ যাত্রার মতো এসব তীর্থযাত্রাতেও স্থানীয় কাশ্মীরিরা ঘোড়সওয়ার, পোর্টার, গাইড, চালক ও দোকানদার হিসেবে কাজ করে থাকে।

কিন্তু এ ঘটনার তীর্থযাত্রার আড়ালে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর মুসলিমবিদ্বেষমূলক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ আবারও সামনে এনেছে।

ভিডিওঃ https://archive.org/details/in-kashmir-muslim-horsemen-were-pressured-and-harassed-to-say-bharat-mata-ki-jai


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/489c37a4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরূপপুর পারমাণবিক প্রকল্পের অফিসে গভীর রাতে আগুন, গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত
পরবর্তী নিবন্ধরাজশাহীর গোদাগাড়ীতে শরিয়ত সম্মত বিয়েকে বাল্যবিয়ে বলে জোরপূর্বক বন্ধ করে দিল নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান