রাজশাহীর গোদাগাড়ীতে শরিয়ত সম্মত বিয়েকে বাল্যবিয়ে বলে জোরপূর্বক বন্ধ করে দিল নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান

0
1

রাজশাহীর গোদাগাড়ীতে শরিয়তে বৈধ বিয়ে জোরপূর্বক বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সাথে বিয়ের আয়োজন ও সহযোগিতা করার অপরাধে বিয়ে পড়াতে আসা ইমাম ও বর পক্ষকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকনহাট পৌরসভার দরগাপাড়া গ্রামের ১৪ বছর বয়সী পাত্রীর সঙ্গে উপজেলার নারায়ণপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে জাকির হোসেনের (২৩) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে বাল্যবিয়ের অযুহাতে বাড়িটিতে অভিযান চালায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। পরে তারা বিয়ের সব কার্যক্রম বন্ধ করে দেয়।

এ সময় বিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট ইমামকে ২৫ হাজার টাকা এবং বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, অভিযান শেষে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে আর বিয়ে দেওয়া হবে না—এ মর্মে পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।


তথ্যসূত্র:
১। বাল্যবিয়ে পড়িয়ে জরিমানা দিলেন ইমাম
– https://tinyurl.com/3ktx9rem

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে মুসলিম ঘোড়সওয়ারকে ‘ভারত মাতা কি জয়’ বলতে চাপ ও হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদী তীর্থযাত্রীরা
পরবর্তী নিবন্ধকুড়িগ্রামের ফুলবাড়ীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার