
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বাহিনী ও ইসরায়েলি দখলদারদের হামলায় ০৮ সেপ্টেম্বর, মঙ্গলবার দখলকৃত পশ্চিম তীরে চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলা ও আগ্রাসনে শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুস, কালকিলিয়া ও তুলকারেম গভর্নরেটে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলায় ওই চারজন শহীদ হন।
মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন চলার মধ্যেই পশ্চিম তীরের বিভিন্ন শহর, জনপদ ও শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর প্রায় প্রতিদিনের আগ্রাসন অব্যাহত রয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতাও বাড়ছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীদের হামলায় এ পর্যন্ত ১০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
তথ্যসূত্র
1. Israeli forces, settlers kill 4 Palestinians in West Bank in 24 hours
– https://tinyurl.com/327wr34r


