নানগারহারে ৩৭ লাখ ডলারের দুটি পানি ব্যবস্থাপনা প্রকল্পের নির্মাণকাজ শুরু

0
0

আফগানিস্তানের নানগারহার প্রদেশে পানির সুষ্ঠু ব্যবহার, সেচব্যবস্থার উন্নয়ন এবং পানির উৎস সংরক্ষণে প্রায় ৩৭ লাখ ডলার ব্যয়ে দুটি পানি ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে পানি সংরক্ষণ ও কৃষিকাজে পানির ব্যবহার আরও ফলপ্রসূভাবে কার্যকর করার সুযোগ তৈরি হবে।

৯ অক্টোবর, শুক্রবার নানগারহার প্রদেশের নাজিয়ান জেলায় একটি পানি ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন করেছেন পানি ও জ্বালানিমন্ত্রী মৌলভী মুহাম্মদ ইউনুস আখুন্দজাদা। একই প্রদেশের স্পিন ঘর জেলায় তিনি আরো একটি প্রকল্পের নির্মাণকাজও উদ্বোধন করেন।

ইমারাতে ইসলামিয়ার পানি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, নাজিয়ান জেলার প্রকল্পটির ব্যয় প্রায় ১৭৮ লাখ ডলার। এর আওতায় ১২টি চেকড্যাম, ১১ কিলোমিটার খাল এবং চারটি কারেজের পানির উৎসের প্রবেশমুখ, সেতু ও প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হবে।

অন্যদিকে, স্পিন ঘর জেলার প্রকল্পটির ব্যয় প্রায় ১৯৯ লাখ ডলার। এ প্রকল্পের আওতায় ১৩টি চেকড্যাম ও পানির জলাধার নির্মাণ, পানি পরিবহনের খাল তৈরি এবং একটি কারেজের সংস্কার করা হবে।

প্রকল্প দুটি বাস্তবায়িত হলে বৃষ্টির পানি সংরক্ষণ, পানির প্রবাহ নিয়ন্ত্রণ এবং কৃষিজমিতে সেচের সুযোগ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর পানির চাহিদা পূরণেও সহায়ক অবকাঠামো গড়ে উঠবে।

নানগারহারে পানি ব্যবস্থাপনার এ উদ্যোগ কৃষি উৎপাদন ও স্থানীয় জীবিকার জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র

1. a water management project in Nazyan District and launched
– https://tinyurl.com/jhp9xufk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকলকাতার জ্যোতিনগরে পানির হাহাকার দীর্ঘস্থায়ী, মুসলিম বাসিন্দাদের সংকট নিরসনে হিন্দুত্ববাদী প্রশাসনের নিষ্ক্রিয়তা