
দক্ষিণ লেবাননে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যান উল্টে এক সেনা কর্মকর্তা নিহত এবং আরও তিনজন সেনা আহত হয়েছে। ৮ অক্টোবর, বৃহস্পতিবার ইসরায়েলি দখলদার সেনাবাহিনী এ তথ্য স্বীকার করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন এলিয়াভ হাইম জাপালামুস। তার বয়স ছিল ২১ বছর। সে ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাঁজোয়া ব্রিগেডের সদস্য ছিল। সামরিক যানটি দক্ষিণ লেবাননের লিতানি এলাকায় উল্টে যায়। আহত তিন সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি আগ্রাসনে দেশটিতে ৪ হাজার ৩৮০ জনের বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ৪১০ জনেরও বেশি আহত হয়েছেন।
তথ্যসূত্র
1. IDF officer killed in southern Lebanon, three others injured during operation
– https://tinyurl.com/nh2dndwy


