কুষ্টিয়া সীমান্তে ভারতীয়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে বাংলাদেশি কৃষক গুলি করল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনল বিক্ষুব্ধ জনতা

0
2

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে এক ভারতীয়ের সঙ্গে কাটাকাটির জেরে বিএসএফ-এর গুলিতে সাহাজুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে সাহাজুল ইসলাম মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি বর্ষণ করে। এতে তার পা এবং শরীরের বিভিন্ন অংশে গুলি ও স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

সন্ত্রাসী বিএসএফের গুলিবর্ষণের খবরে পেয়ে সীমান্ত এলাকার বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা সীমান্ত এলাকা থেকে কাজল ঘোষ (৩০) নামে ভারতের নাগরিককে ধরে নিয়ে আসে। তার বাড়ি ভারতের নদিয়া জেলায় বলে জানা গেছে। বর্তমানে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, নদীতে তুচ্ছ বিষয় নিয়ে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালায়। এতে সাহাজুল আহত হলে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় সীমান্ত রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা সতর্কতামূলক ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে প্রতিবাদ জানায় বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি গণমাধ্যমকে জানায়, বিএসএফের গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি জোরালো পদক্ষেপ নিয়েছে। বিএসএফের গুলি ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রোটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।


তথ্যসূত্র:
১। কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ১ ভারতীয় আটক
– https://tinyurl.com/3236sn4w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিল্লির চলমান বিক্ষোভের পরিস্থিতিকে ২০১৯ সালে কাশ্মীরে আরোপিত দমন-পীড়নের সাথে তুলনা জম্মু-কাশ্মীরের দুই নেতার
পরবর্তী নিবন্ধখুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করলো দুর্বৃত্তরা