মোগাদিশু ও উগান্ডা বাহিনীর উপর আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের ধারাবাহিক ৭ অভিযান: হতাহত অসংখ্য শত্রু সেনা

0
8

সোমালিয়ার রাজধানী মোগাদিশু ও দক্ষিণাঞ্চলীয় শাবেলি সুফলা রাজ্যে মোগাদিশু বাহিনী, গোয়েন্দা সংস্থা ও আফ্রিকান জোটের অংশীদার উগান্ডান বাহিনীকে লক্ষ্য করে একাধিক সফল অভিযান চালিয়েছেন আশ-শাবাব সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ বাহিনীর প্রচারমাধ্যম শাহাদাহ নিউজ এজেন্সি কর্তৃক গত ১৮ অক্টোবর রবিবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শাহাদা এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে গত ১৮ অক্টোবর ৪টি পৃথক অভিযান চালিয়েছেন আশ-শাবাব যোদ্ধারা। এই অভিযানগুলোর একটি দিনিলে জেলার উপকণ্ঠে মোগাদিশু সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হয়, যাতে ১ মিলিশিয়া সদস্য নিহত হয় এবং তার অস্ত্রটি জব্দ করা হয়।

দ্বিতীয় একটি অভিযান চালানো হয় রাজধানীর হোদান জেলার সোনাকি মহল্লায়, যা মোগাদিশু সরকারি গোয়েন্দা সংস্থার একটি নিরাপত্তা চৌকিতে বোমা বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় ২ গোয়েন্দা সদস্য আহত হয়েছে।

তৃতীয় একটি অভিযান চালানো হয় রাজধানী মোগাদিশুর উপকণ্ঠে ইলশা এলাকার রমজান মহল্লায়। অভিযানটি উক্ত এলাকায় অবস্থানরত মোগাদিশু সরকার সমর্থিত মিলিশিয়াদের একটি দলকে লক্ষ্য করে চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের হামলার শিকার এই দলটি এলাকায় ভাঙচুর ও জমি লুটের সাথে জড়িত ছিল।

চতুর্থ অভিযানটি রাজধানীর ইয়াকশিদ জেলায় একটি সামরিক ছাউনিতে বোমা বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে। আশ-শাবাব মুজাহিদিন কর্তৃক পরিচালিত এই বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১ শত্রু সেনা সদস্য আহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, হারাকাতুশ শাবাব যোদ্ধারা গত ১৭ অক্টোবর মধ্য রাত থেকে ১৮ অক্টোবর সকাল পর্যন্ত দক্ষিণ সোমালিয়ায় বড় পরিসরে সমন্বিত সামরিক অপারেশন চালিয়েছেন। প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানের প্রধান এলাকাগুলো ছিলো শাবেলি সুফলা রাজ্যের মার্কা শহরের উপকণ্ঠে জেনালে শহর, মোবারক শহর ও ইলোরিগো এলাকা। আশ-শাবাবের এসকল অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় দখলদার উগান্ডান বাহিনী ও মোগাদিশু বাহিনীর ২টি ঘাঁটি এবং ১টি সামরিক ছাউনি। আশ-শাবাব যোদ্ধাদের পরিচালিত এই সমন্বিত আক্রমণে উগান্ডান বাহিনী ও মোগাদিশু বাহিনীর পাশাপাশি মিলিশিয়া গোষ্ঠীর অসংখ্য সৈন্য হতাহতের শিকার হয়েছে এবং ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।


তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1101176
– https://chirpwire.net/thread/1101148
– https://chirpwire.net/thread/1101022

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশে ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, আহত ৬৪৭৩
পরবর্তী নিবন্ধদুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলার দাবি সন্তোষ শর্মার, পুলিশের তদন্তে অধিকাংশের নেপথ্যে হিন্দুদের অভ্যন্তরীণ বিরোধ