
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উপকণ্ঠে সামরিক গাড়িতে শক্তিশালী বোমা হামলা চালিয়েছেন আশ-শাবাব যোদ্ধারা। এতে দেশটির কারাবাহিনীর সচিব নিহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদা নিউজ এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায়, রাজধানী মোগাদিশুর ইলশা এলাকায় একটি সামরিক গাড়িকে লক্ষ্য করে শক্তিশালী এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। এসময় লক্ষ্যবস্তু গাড়িটিতে মোগাদিশু প্রশাসনের কারাবাহিনীর সচিব মাওলিদ গাব ও সরকারি মিলিশিয়া বাহিনীর সদস্যরা ছিল।
সূত্রমতে, হারাকাতুশ শাবাবের একটি বিশেষ নিরাপত্তা ইউনিট কর্তৃক পরিচালিত এই বোমা বিস্ফোরণের ঘটনায় সামরিক কর্মকর্তাদের বহনকারী গাড়িটি ধ্বংস হয়ে যায়। ফলে এর আরোহী কারাবাহিনীর সচিব মাওলিদ গাব এবং তার সঙ্গে থাকা মিলিশিয়া বাহিনীর এক সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছে।
উল্লেখ্য যে, মোগাদিশুর উপকণ্ঠে ইলশা এলাকাটি দীর্ঘদিন ধরেই পশ্চিমা সমর্থিত বাহিনী ও আশ-শাবাব মুজাহিদদের মধ্যে তীব্র সংঘাতপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় মোগাদিশু বাহিনীকে লক্ষ্য করে আশ-শাবাবের হামলার সংখ্যা বেড়েছে।
তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1101300


