
ফিলিস্তিনের গাজা ভূখন্ডের বিভিন্ন স্থানে ২০ অক্টোবর, মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে এক দম্পতি এবং ১৭ বছর বয়সী এক কিশোরসহ অন্তত চার ফিলিস্তিনি শহীদ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজার চিকিৎসাকর্মীরা জানান, গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আকরাম ইয়াসিন ও তার স্ত্রী দিনা আবু বকর শহীদ হয়েছেন।
দক্ষিণ গাজার খান ইউনিসে কিজান আল-নাজ্জার এলাকার কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর শহীদ হয়েছে বলে চিকিৎসাকর্মীরা জানান। এ ছাড়া, গাজা সিটির পূর্বাঞ্চলের জেইতুন উপশহরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরেকজন শহীদ হয়েছেন। এ নিয়ে মঙ্গলবার শহীদের সংখ্যা বেড়ে অন্তত চারজনে দাঁড়িয়েছে।
শহীদ আকরাম ইয়াসিনের ভাই মাহমুদ ইয়াসিন বলেন, “আমাদের তো যুদ্ধবিরতির মধ্যে থাকার কথা। কিন্তু সত্যি বলতে, আমরা যুদ্ধবিরতি বা তেমন কিছুই দেখতে পাচ্ছি না। যুদ্ধ এখনো চলছে, হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে এবং গোলাবর্ষণও বন্ধ হয়নি।”
তথ্যসূত্র:
1. Israeli fire kills four people in Gaza, medics say
– https://tinyurl.com/4km9k378


