হায়দরাবাদে বিদ্যুতের কাজ করতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার দুই মুসলিম ইলেকট্রিশিয়ান

0
3

ভারতে হায়দরাবাদে পুরোনো শহরে দুই মুসলিম ইলেকট্রিশিয়ানের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার যুবকদের নাম মোহাম্মদ ওয়াহেদ আহমেদ (২৫) ও মোহাম্মদ হায়দার খান (২৬)। শামশাবাদের রাল্লাগাড্ডা দোদ্দি এলাকায় বিদ্যুতের কাজ করার সময় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ অনুযায়ী, একটি রঙের বাক্স অসাবধানতাবশত পাশের বাড়িতে পড়ে যায়। এ নিয়ে দুই ইলেকট্রিশিয়ানের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

জানা গেছে, (২২ অক্টোবর) বৃহস্পতিবার ২০ থেকে ২৫ জনের একদল উগ্র হিন্দুত্ববাদী তাদের ওপর হামলা চালায়। দুই ইলেকট্রিশিয়ানকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বলপ্রয়োগ করা হয়। ভুক্তভোগী যুবকদের অভিযোগ, লাঠি দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে।

মজলিস বাঁচাও তেহরিকের (এমবিটি) মুখপাত্র আমজেদ উল্লাহ খানের অভিযোগ, ওই হামলায় দুই মুসলিম যুবক গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীদের হাত থেকে পালিয়ে দুই যুবক স্থানীয় থানায় যান। কিন্তু পুলিশ তাদের যথাযথ সহায়তা দেয়নি।

তার দাবি, তেলেঙ্গানায় রেভান্থ রেড্ডি মুখ্যমন্ত্রী (কংগ্রেস প্রার্থী) হওয়ার পর থেকে মুসলিম ও মুসলিম প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ৫০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে।

রাজ্যে বিরোধী দল কংগ্রেস মনোনীত প্রার্থী মুখ্যমন্ত্রী পদে বহাল থাকলেও মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে বরাবরই ব্যর্থ হয়েছেন এই মুখ্যমন্ত্রী।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/54bbun2p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || দিল্লির রেসকোর্স রোডে ঐতিহাসিক মসজিদের কাছে প্রায় ৭০০ পরিবারের ঘরবাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন
পরবর্তী নিবন্ধগাজায় আবারও সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শহীদ অন্তত ৭ ফিলিস্তিনি