পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করল সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী

0
6

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ২ ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ২৩ অক্টোবর, শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

শহীদ দুই ফিলিস্তিনি হেবরন শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। এতে পাঁচজন আহত হয়। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই দুই ফিলিস্তিনি শহীদ হন। ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ফিলিস্তিনি দুই ব্যক্তির ওপর সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের গুলি চালানোর দৃশ্য দেখা গেছে। এ ঘটনার পর হেবরনের আশপাশের ফিলিস্তিনি গ্রামগুলো ঘিরে রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী।

জলপাই সংগ্রহের মৌসুমে হামলা বৃদ্ধি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সন্ত্রাসী সেনাবাহিনীর হামলা বেড়েছে। চলতি মাসের শুরুতে জলপাই সংগ্রহের মৌসুম শুরু হওয়ার পর এসব হামলা আরও তীব্র হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করে। সেখানে ১৯৪টি বসতি ও প্রায় ৪০০টি ছোট আকারের বসতি স্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ হিসেবে বিবেচিত। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও প্রাণহানির ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে জলপাই সংগ্রহের মৌসুমে কৃষিজমি ও বসতিকে কেন্দ্র করে সংঘাতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।


তথ্যসূত্র :
1. Israeli military kills two in gun battle in occupied West Bank
– https://tinyurl.com/484uyz2n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরের বিজবেহারা হত্যাকাণ্ডের ৩৩ বছর: এখনও বিচার পাননি নিহতদের পরিবার