
আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আঙ্গুর আড্ডা সীমান্ত এলাকায় ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীর পাল্টা আক্রমণে সাত পাকিস্তানি সন্ত্রাসী সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় পাকিস্তানি সামরিক বাহিনীর একটি ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৮ অক্টোবর, বুধবার হুররিয়ত রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৭ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানি সেনারা আফগান নিরাপত্তা বাহিনীর সীমান্তচৌকি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। এর জবাবে আফগান বাহিনী ডি-সি গান থেকে একাধিক গোলা ছুড়ে পাকিস্তানি সামরিক ঘাঁটিতে আঘাত হানে। এতে সাত পাকিস্তানি সেনা নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয়।
আহত সেনাদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে পাকতিয়া প্রদেশের দান্দ-ই-পাতান জেলাতেও সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাকিস্তানি বাহিনীর কয়েকটি সীমান্তচৌকি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
উল্লেখ্য যে, আফগানিস্তানে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর নির্বিচার আর্টিলারি ও বিমান হামলায় ২০২২ সাল থেকে বিগত ৪ বছরে ১ হাজার ১১৯ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিল হাসপাতালে চিকিৎসাধীন রোগী, নিরীহ নারী ও শিশু।
তথ্যসূত্র :
1. Crushing Response to Pakistani Forces: 7 Killed, others Wounded, Base Damaged
– https://tinyurl.com/27mm79db


