
সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে বালিদুগলী শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করা মিলিশিয়াদের একটি সামরিক বহরের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধারা।
স্থানীয় সূত্রমতে, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার, রাজধানী থেকে বের হওয়া একটি সামরিক বহরকে টার্গেট করে ভারী অতর্কিত আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব যোদ্ধারা। কনভয়টি যখন রাজধানী ছেড়ে আফগোয়ে জেলার হানতা-ধীর এলাকার প্রবেশপথে পৌঁছায়, তখন বহরটি লক্ষ্য করে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে তীব্র এই আক্রমণটি চালান হারাকাতুশ শাবাব যোদ্ধারা। এতে মোগাদিশু বাহিনীর সহযোগী মিলিশিয়া গোষ্ঠীর অন্তত ১ সদস্য নিহত এবং আরও ৪ সদস্য আহত হয়। এছাড়াও মিলিশিয়াদের ১টি অস্ত্রসজ্জিত পিকআপ ট্রাকে আগুন ধরিয়ে দেন প্রতিরোধ যোদ্ধারা।
উল্লেখ্য যে, হারাকাতুশ শাবাব সংশ্লিষ্ট প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত এই আক্রমণের পর মিলিশিয়াদের উক্ত বহরটির অগ্রগতি থেমে গেছে এবং হামলা সংঘটিত হওয়ার স্থান থেকে পিছু হটার চেষ্টা করছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/57d7dbzs


