
আফগানিস্তানে কৃষি ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং দেশীয় পণ্যের সম্ভাবনা তুলে ধরতে রাজধানী কাবুলে ৩৫তম কৃষি ও প্রাণিসম্পদ পণ্যমেলার আয়োজন করেছে ইমারাতে ইসলামিয়া। দেশের কৃষক, উৎপাদক, ব্যবসায়ী ও বেসরকারি খাতের মধ্যে সংযোগ জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
কাবুলের বাদাম বাগ এলাকায় ইমারাতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমারি হাফিযাহুল্লাহ।
তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানো, বাজারে পণ্যের প্রবেশাধিকার উন্নত করা এবং এ খাতের মূল্য সংযোজন প্রক্রিয়া সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের প্রদর্শনী দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের সক্ষমতা, অর্জন ও উৎপাদিত পণ্য তুলে ধরার পাশাপাশি কৃষক, উৎপাদক, বেসরকারি খাত, বাজার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি করে।
মন্ত্রী আরও বলেন, কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ ও বিনিয়োগের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এসব উদ্যোগের মাধ্যমে আফগানিস্তানের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন এবং বাজার সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র :
1. 35th Agricultural and Livestock Exhibition Opens in Kabul
– https://tinyurl.com/yc5kcar3


