
মালিতে সম্প্রতি দেশটির জান্তা বাহিনী ও রুশ আফ্রিকান কর্পস বাহিনীকে লক্ষ্য করে একাধিক সামরিক অভিযান চালিয়েছে সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (JNIM)। এবিষয়ে দলটির মিডিয়া শাখা আয-যাল্লাকা কর্তৃক গত ১ থেকে ৩ নভেম্বরের মধ্যে ৪টি পৃথক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, প্রতিরোধ বাহিনী জেএনআইএম এর (JNIM) যোদ্ধারা গত ১ নভেম্বর সকালে মধ্য মালির মোপ্তি রাজ্যের সেভারে ও কোনা শহরের মধ্যবর্তী সড়কে একটি সফল আইইডি বিস্ফোরণ ঘটিয়েছেন। উক্ত সড়কে মালিয়ান জান্তা ও রুশ বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণটি ঘটানো হয়। এতে গাড়িতে অবস্থানরত শত্রু সেনাদের মাঝে হতাহতের ঘটনা ঘটে।
একই দিন দুপুরে, সেগু রাজ্যের সারকাকালা এলাকায় একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। অভিযানটি মালিয়ান সেনাবাহিনীর (জান্তা) একটি সামরিক পোস্ট লক্ষ্য করে চালানো হয়। এতে জান্তা বাহিনীতে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে এবং জেএনআইএম যোদ্ধাদের সংক্ষিপ্ত লড়াইয়ের পর জান্তা সদস্যরা অবস্থান ছেড়ে পালিয়ে যায়। পরে প্রতিরোধ যোদ্ধারা সামরিক অবস্থানের পূর্ণ নিয়ন্ত্রণ নেন।
এদিকে গত ২ নভেম্বর সকালে, ফের সেভারে ও কোনা শহরের মধ্যবর্তী সড়কে মালিয়ান জান্তা ও রুশ বাহিনীর একটি টহল দলকে টার্গেট করে আইইডি বিস্ফোরণ ঘটান জেএনআইএম যোদ্ধারা। এতে শত্রু বাহিনীর একটি গাড়ি আইইডি বিস্ফোরণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
একই দিন বিকেলে, মোপ্তি রাজ্যের কোনা শহরে অবস্থিত মালিয়ান জান্তা ও রুশ বাহিনীর একটি যৌথ সামরিক ব্যারাক লক্ষ্য করে একাধিক মর্টার হামলা চালান জেএনআইএম এর প্রতিরোধ যোদ্ধারা। এতে সামরিক ব্যারাকের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
এমনিভাবে গত ৩ নভেম্বর, সেগু রাজ্যের সারকাকালা এলাকায় জান্তা বাহিনীর একটি সামরিক ফটকে হামলা চালান প্রতিরোধ যোদ্ধারা। এসময় জান্তা বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। সেই সাথে প্রতিরোধ যোদ্ধারা গনিমত হিসাবে ৮টি ক্লাশিনকোভ, ২টি পিকা মেশিনগান, আরপিজি এবং বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছেন। এছাড়াও জান্তার একটি সামরিক গাড়ি এবং মর্টার ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করেছেন প্রতিরোধ যোদ্ধারা ।


