আফগানিস্তানের ১০ প্রদেশে পাঁচ বছরে ১২ জনের কিসাস কার্যকর করল ইমারাতে ইসলামিয়ার সুপ্রিম কোর্ট

0
0

আফগানিস্তানে গত পাঁচ বছরে ১০টি প্রদেশে ১২ জনের ওপর কিসাসের বিধান কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়ার সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শরিয়াহ ও বিচারিক প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন এবং আমীরুল মু’মিনীন শায়খুল ইসলাম মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহর অনুমোদন ও নির্দেশনা গ্রহণের পর এসব রায় বাস্তবায়ন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ক্বারি মনসুর আহমদ হামজা হাফিযাহুল্লাহ জানান, সর্বশেষ গত ১১ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরিতে খোস্ত প্রদেশে একটি কিসাসের রায় কার্যকর করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন প্রদেশে হুদুদ ও তাজিরের শাস্তিও বাস্তবায়ন করা হয়েছে।

এর আগে কাবুল বিশ্ববিদ্যালয়ে এক একাডেমিক ও গবেষণামূলক সমাবেশে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন শায়খুল ইসলাম মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ জানিয়েছিলেন, তাঁর অনুমোদন ও কার্যকরী নির্দেশ ছাড়া কিসাস ও হুদুদের শাস্তি বাস্তবায়ন করা যাবে না। অন্যান্য বিচারিক রায় সংশ্লিষ্ট বিচারকরা কার্যকর করতে পারবেন।

উলামায়ে কেরামের মতে, শরিয়াহর বিধান অনুযায়ী কিসাস বাস্তবায়ন অবৈধ হত্যাকাণ্ড প্রতিরোধ, মানবজীবনের মর্যাদা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের মতে, অপরাধের যথাযথ বিচার ও শাস্তি কার্যকরের মাধ্যমে সমাজে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা সুদৃঢ় হয়।

আলেম শাফিউল্লাহ শাহিদ হাফিযাহুল্লাহর মতে, কিসাসের বিধান বাস্তবায়ন হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। অন্যদিকে সামিউল্লাহ ক্বানিত হাফিযাহুল্লাহ কিসাসকে আল্লাহর বিশেষ রহমত হিসেবে উল্লেখ করে বলেন, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত হলে মানুষ জীবনের অন্যান্য নিয়ামতও যথাযথভাবে উপভোগ করতে পারে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/fx9627w8
– https://tinyurl.com/4k9pr9td

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগে আরও দুই মুসলিমকে গ্রেপ্তার করেছে উগ্র হিন্দুত্ববাদী পুলিশ