চাঁপাইনবাবগঞ্জে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বদলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশ কর্মকর্তার জন্মদিন উদযাপন!

0
0

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কেটে আনন্দ উদযাপনের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বদলে তাদের সঙ্গে জন্মদিন পালনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নাচোলের একটি ক্যাফেতে এসআই জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করা হয়। ওই আয়োজনে কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান এবং ছাত্রলীগ কর্মী বিপুকে সঙ্গে নিয়ে কেক কাটে এসআই জিয়া। পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ওই ছাত্রলীগ নেতার হাতে কেক খাওয়ার ছবি প্রকাশ করে পুলিশের এ কর্মকর্তা।

এদিকে ছবিটি ছড়িয়ে পড়ার পর স্যোশাল মিডিয়ায় নানা আলোচনা-সমালোচনা শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে এসআই জন্মদিন পালনের ছবিগুলো সরিয়ে ফেলে।

অভিযোগের বিষয়ে এসআই শেখ জিয়াউর রহমান সাংবাদিকদের জানায়, আমি কোন জন্মদিনের আয়োজন করিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার জন্মদিন দেখে তারা আমাকে চা খাওয়ার আমন্ত্রন জানায়। সে যে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি, তা আমি জানতাম না। ভুলবশত ঘটনাটি ঘটে গেছে। মাদক ও নাশকতাকারীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থানের কারনে এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পরিচিত মুখ ও বিএনপি নেতা রোমিও উপস্থিত ছিল।

বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এন. এম. ওয়াসিম ফিরোজ সাংবাদিকদের জানায়, ‘নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর সঙ্গে কোনো পুলিশ সদস্যের জন্মদিনের কেক কাটার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


তথ্যসূত্র:
১। নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশ কর্মকর্তার জন্মদিন উদযাপন
– https://tinyurl.com/mrt5ahwe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশরীয়তপুরের গোসাইরহাটে সংস্কারের মাত্র সাত দিনেই সড়কে ধস ও ফাটল
পরবর্তী নিবন্ধপাঠ্যবই ছাপায় পুরোনো সিন্ডিকেট, ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ